সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫ ২:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আজ (৬ ডিসেম্বর) শনিবার সিলেটে বিভাগীয় সমাবেশ করছে জামায়াতসহ আট দল। সমাবেশ দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। এতে বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

সমাবেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। বক্তব্য রাখবেন—জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।

লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, সমাবেশে লাখো মানুষের সমাগম হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ