সিলেটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দোকানপাট ভাঙচুর ও সড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দোকানপাট ভাঙচুর ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪ ১২:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪ ১২:১২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

সিলেটের কোম্পানিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় দোকানপাট ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ নিয়ে বিজয়ী এবং পরাজিত প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (২২ মে) দুপুরে উপজেলার তেলিখাল এলাকায় এ ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় সিলেট-কোম্পানিগঞ্জ সড়ক অবরোধ করে রাখা হয়।

জানা যায়, বিজয়ী প্রার্থী সমর্থকদের অভিযোগে উপজেলার থানা বাজারে তাদের দুই সমর্থককের উপর হামলা করেন পরাজিত প্রার্থী শামীমের সমর্থকরা। এ ছাড়া সেখানে অনেক দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে বিজয়ী মো. মজির উদ্দিনের সমর্থকরা সিলেট-কোম্পানিগঞ্জ সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সনজিত চন্দ্র ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর ইসলাম তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলেন।

সিলেটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দোকানপাট ভাঙচুর ও সড়ক অবরোধ
সাতক্ষীরায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় গ্রেপ্তার ১৪
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর ইসলাম , আমরা খবর পেয়ে দুপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন ৬ হাজার ৬৫ ভোটে বর্তমান চেয়ারম্যান শামীম আহমদকে পরাজিত করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ