সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন আফরোজা আব্বাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ৩, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ৩, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি
সিলেটে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।
রবিবার (৩ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে সিলেট জেলা বিএনপি’র ব্যবস্থাপনায় ও মহিলাদলের উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি বলেন, বন্যাকবলিত মানুষের পাশে বিনাভোটের সরকারের মন্ত্রী এমপিরা নেই। কিন্তু জনগণের ভোটে বার বার নির্বাচিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সীমিত সাধ্য নিয়ে পাশে রয়েছেন।

সকালে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে বন্যাকবলিত প্রত্যন্ত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেন এই নেত্রী।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
জনতার আওয়াজ/আ আ