সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ২:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ২:২০ অপরাহ্ণ

 

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিসহ বিভিন্ন ইস্যুতে সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৯ নভেস্বর) বেলা ১১টায় সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সমাবেশ।

সকাল থেকেই মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক দিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। তাদের স্লোগানে মুখর রয়েছে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ ও শহরের বিভিন্ন অলিগলি। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট বিভাগীয় সমাবেশে অতীতের সকল রেকর্ড ভাঙতে চায় দলটির নেতাকর্মীরা। বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও সমাবেশে উপস্থিত হয়েছেন। মঞ্চ প্রস্তুত, কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সিলেটে এই গণসমাবেশ করছে বিএনপি।

এরই অংশ হিসেবে ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। সবশেষ ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই কর্মসূচি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ