সিলেটে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৪ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৫, ২০২৪ ৬:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় জেলা ও মহানগর বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি লিফলেট বিতরণ ও মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় মিছিল থেকে চার নেতাকর্মীকে আটক করে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) জুমার নামাজের পর নগরীর আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন জেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, বিএনপি নেতা আলী আকবর। অপর একজনের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর নগরীর আম্বরখানা পয়েন্টে খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় সেখানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীসহ সিনিয়র বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয় এবং পরে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

অপরদিকে এ ঘটনার প্রতিবাদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর দরগাহ গেট থেকে শুরু হয়ে চৌহাট্টা গিয়ে শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ