সিলেটে বিএনপির মোটরসাইকেল দিয়ে মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বিএনপির মোটরসাইকেল দিয়ে মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে সিলেটে মোটরসাইকেল দিয়ে মিছিল করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে এ মিছিল বের করে। এসময় দলের নেতাকর্মীরা নানা রকম দলীয় স্লোগান দিতে দেখা গেছে।

মিছিলটি নগরীর কাজীটুলা থেকে বের হয়ে শাহী ঈদগাহ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ