সিলেটের পুলিশকে ‘নো-কমপ্রোমাইজ’ পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটের পুলিশকে ‘নো-কমপ্রোমাইজ’ পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনকে ‘নো কমপ্রোমাইজ’ নীতি অবলম্বন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘আইনে যা আছে, সে অনুযায়ী প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে এবং এ ক্ষেত্রে সরকারের পূর্ণাঙ্গ সমর্থন থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। নো কমপ্রোমাইজ নীতি অবলম্বন করতে হবে। হয়রানিমূলক মামলা বন্ধ করতে হবে। দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মামলা করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (১৩ মার্চ) সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সিলেটের উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘সিলেটের উন্নয়নের জন্য সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার তা করবে। সিলেটকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তুরস্কের বিভিন্ন সেক্টরে কো-অপারেশন আছে। তাদের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আমাদের। ব্রাদারলি সম্পর্ক আমাদের অনেক দিনের। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই সম্পর্কের সূচনা হয়েছিল। ইনশাআল্লাহ এটাকে আমরা আরও জোরদার করব।’

বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) নিযুক্ত হয়ে প্রথমবার সিলেটে আসেন হুমায়ুন কবির। তাকে বরণ করতে সিলেট নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সার্কিট হাউসে মতবিনিময় সভার পর তিনি তার জন্ম এলাকা সিলেটের ওসমানীনগর উপজেলার বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।

এ মতবিনিময় সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ