সিসিইউতে খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিসিইউতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

স্বাস্থ্যের অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ’তে স্থানান্তর করা হয় তাকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া।

তার স্বাস্থ্যের অবনতি ঘটায় গতরাত সাড়ে ১১টায় জরুরি বৈঠকে বসে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক তাকে সিসিইউতে পাঠানো হয়।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের নেতৃত্বে ছিলেন এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। বৈঠকটিতে স্থানীয় চিকিৎসকদের পাশাপাশি বিদেশে থেকে বেশ কয়েকজন চিকিৎসক যুক্ত ছিলেন।

গত এক সপ্তাহে বিএনপির পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। তারা জানান, এই মুহূর্তে খালেদার উন্নত চিকিৎসার প্রয়োজন। আর উন্নত চিকিৎসা পেতে ও তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে— একাধিকবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ