সীতাকুণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সীতাকুণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। মঙ্গলবার (৭ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের দেখতে এসে দলের এ দাবির বিষয়টি জানান দলটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

সীতাকুণ্ডের ঘটনায় দায়ীদের অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘নিহত সবাইকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। জীবন দেওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে।’

সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিএনপি নেতা হাবিব-উন-নবী খান সোহেল আরও বলেন, ‘সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সীতাকুণ্ডের ঘটনা তার প্রমাণ। এই অবৈধ সরকারের আর কোনও গাফিলতি আমরা সহ্য করবো না।’

আগুন নেভাতে গিয়ে জীবন দেওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানান হাবিব উন নবী খান সোহেল। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ