সুদান ছেড়ে ৮ লাখের বেশি মানুষ পালাতে পারে : ইউএনএইচসিআর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুদান ছেড়ে ৮ লাখের বেশি মানুষ পালাতে পারে : ইউএনএইচসিআর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ১২:৪০ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

সুদানে চলমান সংঘাতের মধ্যে ৮ লাখের বেশি মানুষ সুদান ছেড়ে প্রতিবেশী দেশে পালাতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। এর মধ্যে দেশটিতে অস্থায়ীভাবে বসবাসকারী হাজার-হাজার শরণার্থীও রয়েছে।

ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার রাউফ মাজউ বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ লাখ ১৫ হাজার মানুষ সাত প্রতিবেশী দেশে পালিয়ে যেতে পারে। এর মধ্যে সুদানি রয়েছে ৫ লাখ ৮০ হাজার। বাকিরা অন্য দেশের, যারা নিরাপত্তার জন্য এ দেশে বসতি স্থাপন করেছিল।

ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি টুইট বার্তায় জানান, আমরা আশা করব, এমন ঘটনা না ঘটুক। তবে যদি সহিংসতা বন্ধ না হয়, তাহলে আরও বেশি মানুষ নিরাপত্তার জন্য সুদান থেকে পালাতে বাধ্য হবে।

আন্তর্জাতিক সংস্থাটি বলেছে, ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া লড়াইয়ে দেশটিতে এরই মধ্যে একটি মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ