সুনামগঞ্জে ভিন্ন কৌশলে তরুণ নেতা মাহবুবুর রহমানের ৩১ দফা প্রচার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনামগঞ্জে ভিন্ন কৌশলে তরুণ নেতা মাহবুবুর রহমানের ৩১ দফা প্রচার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:৩২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-১ আসনে ভিন্ন কৌশলে বিএনপির ৩১ দফা নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

তিনি ওয়ার্ডভিত্তিক টিম করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রচার চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। নির্বাচনি এলাকার গ্রামে-গঞ্জে প্রতিদিন উঠান বৈঠক, গণসংযোগ করছেন এসব তরুণরা। এতে ব্যাপকভাবে সারা পড়ছে তৃণমূল পর্যায়ে। তার এ পদক্ষেপে গ্রামের সাধারণ ভোটার ও তরুণ প্রজন্মের মন জয় করেছে। তরুণদের নিয়ে গঠিত এ টিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।

জেলার হাওরপাড়ের ভোটার শফিকুর রহমান বলেন, ‘তিনি (মাহবুব) বিএনপি পরিবারের সন্তান। বিগত ১৭ বছর আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। আমাদের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যদি তাকে মনোনয়ন দেয় বিগত ১৭ বছরের দুঃসময়ের কান্ডারি মাহবুবকে বিজয়ী করতে সহজ হবে।’

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান বলেন, ‘মাহবুব ভাই দুঃসময়ে ছাত্রদলের পাশে ছিলেন। ফ্যাসিস্টের আমলে আমরা যখনই মামলা হামলার শিকার হয়েছি তখনই তিনি আমাদেরকে সাহস দিয়েছেন। ছাত্রদলের প্রোগ্রাম বাস্তবায়নে বিগত ১৭ বছর অর্থনীতিক সহযোগিতা করেছেন। হাওড়ের তরুণ ভোটারদের মন জয় করতে মাহবুব ভাইয়ের নির্দেশনায় টিম অনুযায়ী কাজ করছি। ৩১ দফা বাস্তবায়নে জামালগঞ্জ উপজেলা ছাত্রদল লিফলেট নিয়ে কাজ করে যাচ্ছে। ক্লিন ইমেজের যুবনেতা মাহবুব ভাই হাওরপারের মানুষের মন জয় করেছেন।’

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান বলেন, ‘দলের দুর্দিনে মাহবুব ভাই তৃণমূল পর্যায়ে শুধু খোঁজ খবরই নেননি, আন্দোলন সংগ্রামে সবকিছু দিয়ে সহযোগিতা করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য মাহবুব ভাইকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি। তার নির্দেশে স্বেচ্ছাসেবক দলের টিম প্রতিদিন হাওরের গ্রামেগঞ্জে কাজ করে যাচ্ছে। তরুণ ও সাধারণ ভোটারদের কাছে তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছে।’

উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন বলেন, প্রতিদিন মাহবুবুর রহমানের সমর্থনে তরুণদের নিয়ে গঠিত টিম ৩১ দফার লিফলেট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার চলছে। আমরা হাওরাঞ্চলে প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার লিফলেট ও মাহবুবুর রহমানের নির্বাচনী সালাম পৌঁছে দিচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ