সুনির্দিষ্ট তথ্য পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুনির্দিষ্ট তথ্য পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া পঞ্চগড়-১ আসনের প্রার্থী সরজিস আলমের হলফনামা ও আয়ের নথিতে গরমিল পাওয়া গেছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রাপ্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, ‘সুনির্দিষ্ট তথ্য পেলে পঞ্চগড়-১ আসনের প্রার্থী সরজিস আলমের হলফনামা যাচাই করা হবে। বস্তুনিষ্ঠ অভিযোগ প্রাপ্ত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি স্টারের (বাংলা) প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সরজিস আলমের হলফনামায় প্রদর্শিত আয়ের সঙ্গে তার আয়কর রিটার্নে উল্লেখিত আয়ের তথ্যের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২৭ বছর বয়সী সরজিস আলম নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। তার হলফনামায় বার্ষিক ব্যবসায়িক আয় ৯ লাখ টাকা দেখানো হয়েছে, কিন্তু ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে এই আয়ের পরিমাণ ২৮ লাখ ৫ হাজার টাকা, যা হলফনামার আয়ের তিনগুণের বেশি।

সম্পদের তথ্যেও অসঙ্গতি লক্ষ্য করা গেছে। আয়কর রিটার্নে তিনি ৩৩ লাখ ৭৩ হাজার টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন, অথচ হলফনামায় অস্থাবর সম্পদ ৫ লাখ ৬১ হাজার টাকার মতো এবং স্থাবর সম্পদ হিসেবে ১৬ দশমিক ৫ শতাংশ কৃষিজমি উপহার হিসেবে দেখানো হয়েছে, যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ৩ লাখ ১১ হাজার টাকা, ব্যাংকে ১ লাখ টাকা এবং ১ লাখ ৫০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাব অন্তর্ভুক্ত।

নির্বাচনী ব্যয়ের বিবরণীতে সরজিস আলম উল্লেখ করেছেন যে চারজন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে তিনি ১১ লাখ টাকা উপহার হিসেবে পাওয়ার আশা করছেন। এছাড়া এক ব্যক্তির কাছ থেকে আরও ২ লাখ টাকা ঋণ নেওয়ার তথ্য রয়েছে। নথিপত্র অনুযায়ী শ্বশুর-শাশুড়ি ও চাচা-মামাদের কাছ থেকেও তিনি উপহার হিসেবে টাকা পাচ্ছেন। তবে ইসি ওয়েবসাইটে আপলোড করা স্ক্যান কপিতে টাকার প্রথম অঙ্ক অস্পষ্ট থাকায় সঠিক পরিমাণ জানা যায়নি। দৃশ্যমান তথ্য অনুযায়ী, প্রত্যেকের কাছ থেকে তিনি অন্তত ১ লাখ টাকা করে পাচ্ছেন। এছাড়া শ্যালকের কাছ থেকে ঋণ হিসেবে অন্তত ১ লাখ টাকা নেওয়ার তথ্যও রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ