সুপিম কোর্ট বারের সম্পাদক পদে আবার ভোট গণনার দাবি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুপিম কোর্ট বারের সম্পাদক পদে আবার ভোট গণনার দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
সুপিম কোর্ট বারের সম্পাদক পদের ভোট আবার গণনার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইজীবী পরিষদ। শনিবার সন্ধ্যায় এক প্রেস বিফিংয়ে সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোমতাজ উদ্দিন মেহেদী এ দাবি জানান। সংবাদ সম্মেলনে মেমতাজ উদ্দীন বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট কালীন সময়ে বিভিন্ন অনিয়ম হয়। সংগঠিত বিভিন্ব অনিয়মের প্রেক্ষিতে সম্পাদক প্রার্থী মো. আব্দুন নূর দুলাল সেদিন আবার ভোট গণনার আবেদন করেন। ওই দরখাস্তের প্রেক্ষিতে নির্বাচন সাব কমিটির আহ্বায়ক এ ওয়াই মশিউজ্জামান ১৮ই মার্চ বিকাল ৩টায় ভোট পুনঃ গণনা করার কথা বলেন। কিন্ত ১৮ই মার্চ ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক ওই দিন বিকাল ৩টায় সম্পাদক পদেও উভয় প্রার্থী উপস্থিত থাকা সত্ত্বেও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কসহ অধিকাংশ সদস্যও অনুপস্থিত ছিলেন। যে কারণে সে দিন ভোট গণনা করা সম্ভব হয়নি।
তিনি বলেন, এই প্রেক্ষিতে ১৮ই মার্চ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমরা পুনরায় ১৯ মার্চ উপস্থিত হই। কিন্তু পুনরায় নির্বাচন সাব কমিটির আহ্বায়ক অনুপস্থিত থাকেন।

এরূপ অবস্থার প্রেক্ষিতে নির্বাচন সাব কমিটির কাছে আমাদের অনুরোধ ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক ভোট পুন গণনার মাধ্যমমে সৃষ্ট জটিলতার সমাধানের আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক, ড.বশির আহমেদ, ঢাকা বারের নব নির্বাচিত সভাপতি সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ