সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে উত্তেজনা, ভাঙচুর - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে উত্তেজনা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে আবারো হট্টগোল, উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে বিএনপিপন্থীদের বিক্ষোভ মিছিল থেকে আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা করে ভাঙচুর করা হয় ।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।  এর আগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে দণ্ড দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করে সমিতি ভবনের দোতলায় যান।

আগে থেকেই সেখানে অবস্থান করছিল আওয়ামীপন্থী আইনজীবীরা। এক পর্যায়ে সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়।  

পরে বিএনপির আইনজীবীদের মিছিল থেকে হামলা করে আওয়ামী সমর্থিত সম্পাদক আবদুন নূর দুলালের কক্ষ ভাঙচুর করা হয়।  

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ