সুলতান সালাউদ্দিন টুকু ও নয়নকে সাদা পোশাকধারী পুলিশ গ্রেপ্তার করেছে - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুলতান সালাউদ্দিন টুকু ও নয়নকে সাদা পোশাকধারী পুলিশ গ্রেপ্তার করেছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৪, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ণ

 

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শনিবার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এইমাত্র সাভারের আমিনবাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেছে বলে খবর পেলাম। এভাবে গ্রেফতার করে সরকার পতন ঠেকানো যাবে না। আন্দোলন-সংগ্রাম করেই টুকুসহ সব রাজবন্দিকে মুক্ত করা হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ