সুলতানার মৃত্যু ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে না : পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুলতানার মৃত্যু ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে না : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৯, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৯, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ

 

র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে আশা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাহাঙ্গীর আলমের লেখা ‘স্বাধীনতার ৫২ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই সুলতানার মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কে এর প্রভাব পড়বে কিনা। জবাবে মন্ত্রী বলেন, জেসমিনের মৃত্যুর ঘটনা তিনি গণমাধ্যম থেকে জেনেছেন। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও র‌্যাব তদন্ত করছে। তবে র‍্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনা কিংবা ছোটখাটো দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না।

তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা আমেরিকায় প্রায়ই ঘটছে। এ সপ্তাহেও স্কুলে শিক্ষার্থী মেরে ফেলেছে। এ নিয়ে কারও সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে?

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতার ৫২ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী।
র‍্যাব হেফাজতে মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি আসকের
উল্লেখ্য, গত ২২ মার্চ নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে সুলতানা জেসমিনকে আটক করে র‍্যাব। এরপর ২৪ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে র‌্যাব দাবি করেছে। সুলতানা নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী ছিলেন।

অর্থপাচার নিয়ে এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, দেশ থেকে অর্থপাচারের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনও কানাডা সরকার দেয়নি। অর্থপাচার নিয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব দুদকের। কে, কোথায়, কী পরিমাণ, কত টাকা চুরি করে নিয়ে গেছে তা দুদক বের করবে।

তিনি আরও বলেন, ইনডিরেক্টলি মানি লন্ডারিংকে উৎসাহ দেয় বহু দেশ। মানি লন্ডারিং ঠেকানোর সবচেয়ে বড় বাধা বিদেশি সরকারগুলোর অসহযোগিতা। তারা কোনো তথ্য দিতে চায় না। কারণ এই টাকা সেখানে বিনিয়োগ হয়। বেসরকারি তথ্যের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া যায় না।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতন্ত্রের ছবক নিতে হবে না বাংলাদেশকে। দেশের মানুষের রায় গুরুত্বপূর্ণ, বিদেশিদের কথায় সরকার গুরুত্ব দেয় না।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতার ৫২ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী।
জেসমিনের মৃত্যুর ঘটনায় র‌্যাবের তদন্ত কমিটি
এর আগে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, উন্নয়নকে টেকসই করতে সবার আগে প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা ও শেখ হাসিনার নেতৃত্ব। দেশে শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা থাকলে ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ব করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, রওশান আরা মান্নান ও দৈনিক প্রাচ্যবাণী সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ