সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩২, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব এবং ‘এআই’ ব্যবহারকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মো. মনজুর হোসেন।

রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর আর্মি ক্যাম্পে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাঠে দায়িত্বরত সেনা সদস্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচনি মাঠে সর্বোচ্চ বল প্রয়োগের বিষয়ে জানতে চাওয়া হলে ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন বলেন, সেনাবাহিনীর সুশৃংখল একটি বাহিনী। কোথায় কী করতে হবে সেটা আমাদের নির্দেশনা দেওয়া আছে। আইনের মধ্যে থেকে পর্যায়ক্রমে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, অন্যান্য নির্বাচন থেকে এবারের নির্বাচনে আমাদের মোতায়েনের পার্থক্য হচ্ছে এবার ভোটকেন্দ্রের আঙ্গিনা পর্যন্ত সেনাবাহিনীর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগের নির্বাচনগুলোতে এই অনুমতি ছিল না। আগের নির্বাচনগুলোতে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী জায়গাতে অবস্থান করেছি। এবার সাধারণ ভোটারা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেটা মাথায় রেখে সেনাবাহিনী প্রধান নূন্যতম প্রয়োজনীয় সেনাসদস্যদের রেখে সেনাপ্রধান বাকি সব সেনাসদস্যকে নিয়োগ করেছেন সুষ্ঠু নির্বাচন করার জন্য।

দেওয়ান মো. মনজুর হোসেন বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে, যেখানে আগের নির্বাচনে ছিল সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সদস্য। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত ও আস্থা ফিরিয়ে আনতেই বাড়তি এই মোতায়েন জোরদার করা হয়েছে, যা ২০ জানুয়ারি থেকে কার্যকর রয়েছে।

এক প্রশ্নের জবাবে মনজুর হোসেন বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি আমরা চিন্তা করছি না।

বিভিন্ন সামরিক চুক্তির প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, সামরিক বাহিনীর আধুনিক অস্ত্র, আধুনিকায়ন, প্রশিক্ষণ- এগুলো চলমান প্রক্রিয়া। এই অংশ হিসেবে আমাদের এই প্রক্রিয়া চলমান রয়েছে, এটা আলাদা করে কোনো কিছু নয়। আমরা যাতে আক্রমণের শিকার না হই, সে প্রস্তুতি আমাদের রাখতে হয়।

জামায়াত আমিরের ‘এক্স’ একাউন্ট হ্যাক প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করলে জবাবে মনজুর হোসেন বলেন, ব্যক্তিগত যার যে আইডি বা একাউন্ট থাকবে সেটা তাকে সুরক্ষিত রাখতে হবে, সেটাই হয়ে থাকে। তবে আমরা আমাদের জায়গায় বলতে পারি, সেনাবাহিনীর যে সমস্ত আইটি সাইট আছে, সেগুলো যাতে হ্যাক না হয়, সে ব্যাপার যথাযথ প্রস্তুতি আমরা নিয়েছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ