সুষ্ঠু নির্বাচনের জন্য নতুন ফর্মুলা দেবে জাতীয় পার্টি : জি এম কাদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচনের জন্য নতুন ফর্মুলা দেবে জাতীয় পার্টি : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৫, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৫, ২০২৩ ১:২৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বর্তমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তাই বিকল্প হিসেবে নিরপেক্ষ সরকার নয়, সংবিধানের অধীনেই সুষ্ঠু নির্বাচনের ফর্মুলা দেবে দলটি। আজ বুধবার এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

বিবৃতিতে জি এম কাদের বলেন, আগামী নির্বাচন ঘিরে যে তৎপরতা দেখাচ্ছেন মার্কিনীরা তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয়। জাতীয় নির্বাচন এগিয়ে আসার সঙ্গে স্পষ্ট হচ্ছে বিভিন্ন দলের অবস্থান। সরকার পতনের দাবিতে আন্দোলন করছে বিএনপি, শামিল হচ্ছে তাদের সমমনারাও। জাতীয় পার্টি মনে করে বর্তমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই বিকল্প হিসেবে নিরপেক্ষ সরকার নয়, সংবিধানের অধীনেই সুষ্ঠু নির্বাচনের ফর্মুলা দেবে দল।

জি এম কাদের বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি নেই। সংবিধানের মধ্যে একটু পরিবর্তন করে এবং সরকারি দল যদি কিছুটা ছাড় দিতে চায় তাহলে পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি সম্ভব। আমাদের এই ধরনের একটা প্রস্তাবও আছে তবে এখন তা ঘোষণা করছি না। যদি আলাপ-আলোচনার টেবিলে কখনও বসার সুযোগ হয় তাহলে আমরা আমাদের প্রস্তাবটি দেব।

জি এম কাদের আরও বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভূমিকাকে হস্তক্ষেপ মনে করছি না।

যুক্তরাষ্ট্র যা বলেছে তা একটি স্বাভাবিক কথা। কারণ তারা অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এই মুহূর্তে রাজনীতিতে যে নির্বাচনী মেরূকরণ চলছে, তাতে এখনও আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি জাতীয় পার্টি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ