সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড. খন্দকার মোশাররফে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ড. খন্দকার মোশাররফে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ৩, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ৩, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ

 

সিঙ্গাপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেনের চিকিৎসা চলছে।
সোমবার, জুলাই ৩, ২০২৩, পরিবারের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল এর সদস্য শায়রুল কবির খান জানান, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল সিঙ্গাপুরের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই বলেছেন, খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইনের বহির্ভাগে একটি স্ফেনয়েড উইং মেনজিওমা টিউমার রয়েছে, এজন্য তাকে ওই হাসপাতালে পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছে।
তাকে প্রথমত অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল।
তবে তার স্বাস্থ্যগত অবস্থার সাথে সম্পর্কিত উচ্চতর অস্ত্রোপচার এবং জেনারেল এনেসথিসিয়ার ঝুঁকি থাকার কারণে তাকে আপফ্রন্ট রেডিওথেরাপি দেয়ার জন্য সিদ্ধান্ত নেয়া বলে জানানো হয়েছে।
চিকিৎসকের পরামর্শে আরো কিছুদিন সিঙ্গাপুর থাকতে হবে বলে জানিয়েছেন খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ।
ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ওনার পরিবারের পক্ষ থেকে উল্লেখিত চিকিৎসায় সফলতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ, ড. মোশাররফ গত ২৭ জুন ভোরে বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর গিয়েছেন। এর আগে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার সাথে স্ত্রী ও সন্তান রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ