সেই আমিনুলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অটোরিকশা উপহার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেই আমিনুলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অটোরিকশা উপহার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ২:০৭ অপরাহ্ণ

 

বিনা পয়সায় ময়মনসিংহ বিএনপির গণসমাবেশে লোক পৌঁছে দেওয়া সেই রিকসাচালক আমিনুল ইসলামকে নতুন অটোরিকশা কিনে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় আমিনুল ইসলামকে।

আজ শুক্রবার দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর ব্রহ্মপল্লী এলাকায় আমিনুল ইসলামের বাসায় গিয়ে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির মিডিয়া সেলের সদস‍্য আতিকুর রহমান রুমন, বিএনপির নির্বাহী কমিটির সদস‍্য ব‍্যারিস্টার মীর হেলাল’সহ ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ