সেই আমিনুলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অটোরিকশা উপহার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ২:০৭ অপরাহ্ণ

বিনা পয়সায় ময়মনসিংহ বিএনপির গণসমাবেশে লোক পৌঁছে দেওয়া সেই রিকসাচালক আমিনুল ইসলামকে নতুন অটোরিকশা কিনে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় আমিনুল ইসলামকে।
আজ শুক্রবার দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর ব্রহ্মপল্লী এলাকায় আমিনুল ইসলামের বাসায় গিয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল’সহ ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ