সোনারগাঁয়ে শেখ হাসিনা-শামীম-গাজী-কায়সার ও বাবুসহ ১৮৭ জনের বিরুদ্ধে ফের হত্যা মামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ে শেখ হাসিনা-শামীম-গাজী-কায়সার ও বাবুসহ ১৮৭ জনের বিরুদ্ধে ফের হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী আন্দোলনের চলাকালীন নারায়ণগঞ্জের কাচঁপুরে গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক জনি নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭জনের নাম উল্লেখ ও শতাধিক আজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলা নিয়ে জেলায় তিনটি মামলা দায়ের হয়েছে। ১৭ আগস্ট রাতে নারায়ণগঞ্জ মডেল থানা এবং ১৮ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে নিহত জনির পিতা ইয়াসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা টি দায়ের করেন।
মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক এমপি শামীম ওসমান, স্থানীয় সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সহ ১৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এসএম কামরুজ্জামান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ