সোনারগাঁয়ে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টায় মামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোনারগাঁয়ে বিধবা নারীকে ধর্ষণের চেষ্টায় মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক বিধাব নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলাটি করেন ওই ৩৫ বছর বয়সী ওই নারী।
মামলায় আসামী করা হয়েছে, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর গ্রামের আলী মিয়ার ছেলে শহিদুল্লাকে। তিনি দীর্ঘদিন ধরে আদম ব্যবসায় জড়িত।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, বিধবা ওই নারী আদালতে ধর্ষণের চেষ্টার অভিযোগ মামলার আবেদন করেছেন। আদালত তার আবেদন গ্রহন করেছেন। পরে ওই নারী আদালতে তার জবানবন্দি প্রদান করেন। আদালত মামলার বিষয়ে পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন।
মামলায় বলা হয়, পূর্ব পরিচয়ের সুবাদে গত ছয় মাস আগে ওই নারীকে বিদেশ পাঠানোর প্রস্তাব দেয় শহিদুল্লাহ। কথা কথায় রাজী হলে এক লাখ ২০ হাজার টাকা চুক্তি করে দুবাই পাঠাতে। শহিদুল্লার কথা মতো দুবাই যেতে অগ্রিম ৮০ হাজার দেয় ওই নারী।
এরপর ৩ মাসের সময় নেয়া তাকে বিদেশ পাঠাতে। গত ১০ সেপ্টেম্বর বিকেলে ওই নারী বিদেশের বিষয়ে খোঁজ নিতে শহিদুল্লার বাড়িতে যায়। এসময় শহিদুল্লাহ তাকে জানিয়ে দেয় দুবাই পাঠাতে পারবে না।
তখন ওই নারী তার কাছে দেয়া ৮০ হাজার টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করে ও কু-প্রস্তাব দেয়। ওই নারী তার কথার প্রতিবাদ করলে তাকে চরথাপ্পার মারে।
এক পর্যায়ে বিছানার উপর ফেলে দিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় নারীর চিৎকার করলে তাকে হুমকি দিয়ে ঘর থেকে বের দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ