সোমবার দেশে আসছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোমবার দেশে আসছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালিক যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ব্রেকিংনিউজকে এ তথ্য জানান এম এ মালিকের প্রেস উইং আশিকুল ইসলাম। তিনি বলেন, আগামীকাল সোমবার ২৯ সেপ্টেম্বর সকাল ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এম এ মালিক।

তিনি বলেন, এম এ মালিক এর আগে গত ০৬ মে ২০২৫ তারিখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে স্বস্ত্রীক দেশে আসেন। পরবর্তীতে গত ০৩ আগষ্ট ২০২৫ তারিখে গুরুত্বপূর্ণ কিছু কাজের জন্য যুক্তরাজ্যে যান। প্রায় দুই মাস যুক্তরাজ্যে অবস্থানকালে এম এ মালিক যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালির বিভিন্ন স্থানে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় অর্ধশতাধিক দোয়া ও আলোচনা সভায় অংশগ্রহন করেন। এই সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একাধিক অনুষ্ঠানে এম এ মালিককে দেখা যায়।

উল্লেখ্য, আওয়ামী ফ্যাসিস্টের সময় ইউরোপজুড়ে আওয়ামী সরকারের বিরুদ্ধে সফল প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিয়ে মালিক রাজনৈতিক অঙ্গনে বিশেষ পরিচিতি পান। তাঁর আন্দোলনের কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপজুড়ে একপ্রকার অচ্ছুৎ অবস্থার মুখোমুখি হন।

জানা গেছে, ইউরোপের কোনো হোটেল শেখ হাসিনাকে তখন থাকতে দিতে চাইত না, আর যেখানে থাকতেন সেখানেও অবিরাম প্রতিবাদের মুখে তাঁর প্রতিনিধিদল বের হতে পারতেন না। এই আন্দোলনের অন্যতম কারিগর ছিলেন সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ