সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২১, ২০২৩ ১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২১, ২০২৩ ১:২০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামীকাল ২২ জুলাই অনুষ্ঠিতব্য দেশ বাঁচাতে তারুণের সমাবেশস্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল।

আজ শুক্রবার ১১টার দিকে এ প্রতিনিধি দল সমাবেশস্থল পরিদর্শনে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, এ প্রতিনিধি দলে আছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্যাহ আমান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী* এবং ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ নেতারা।

এর আগে গতকাল রাতে ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করতে যায় বিএনপির প্রতিনিধি দল। সেখান থেকে আলোচনা শেষে সাংবাদিকদের যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জানান, আলোচনায় আমরা সোহরাওয়ার্দী উদ্যানে করার কথা বলেছি। তারা মৌখিকভাবে ঠিক আছে বলেছেন। উনারা আমাদের কাছে এপ্লিকেশন চেয়েছিলেন। আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়ে এসেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ