স্থিতিশীল পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি: জোনায়েদ সাকি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্থিতিশীল পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি: জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৪, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৪, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
স্থিতিশীল পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিচার, সংস্কার, নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারকে আমরা শুরু থেকেই বলে আসছিলাম।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্প্রতি যে আলোচনাগুলো হচ্ছে, আজ লন্ডনে যে বৈঠক হলো তা ইতিবাচক, আমরা এই আলোচনার উদ্যোগকে স্বাগত জানাই। ঈদের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের পর আমরা বলেছি, বিভিন্ন বিষয় বিবেচনায় এপ্রিলের শুরুতে নির্বাচনের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়।

জোনায়েদ সাকি বলেন, আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের অন্যতম প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় এগিয়ে নিয়ে আসা ও এই প্রেক্ষিতে বিচার ও সংস্কারের কাজে দ্রুতই পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার যে আলোচনা হয়েছে, সেটাকে আমরা ইতিবাচক বলে মনে করি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, এই বৈঠকের ফলে নির্বাচনের পাশাপাশি সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য তৈরির কাজটি এখন যথাযথ মনযোগ পাবে বলে আমরা আশা করি।

তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহবান জানাই, বিচার প্রক্রিয়া তরান্বিত করা ও সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি করার ব্যাপারে অংশীজনদের সঙ্গে আলোচনা জোরদার করার জন্য। একইসঙ্গে রাষ্ট্রীয় ও অর্থনৈতিক কর্মকাণ্ড ও জনজীবনের সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অংশীজন বিশেষভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জন্যও আমরা আহবান জানাই, যা একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য অত্যন্ত জরুরি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ