স্পেনকে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের চেনালো কেপ ভার্দে - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৬, মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্পেনকে রুখে দিয়ে বিশ্বকাপে নিজেদের চেনালো কেপ ভার্দে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দুই দলের র‌্যাঙ্কিংয়ে বিশাল পার্থক্য। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের ২ আর আফ্রিকান প্রতিপক্ষ, যাদের এবারই বিশ্বকাপে অভিষেক কেপ ভার্দের অবস্থান ৬৭। আটলান্টায় টুর্নামেন্ট ওপেনারে স্প্যানিশদের বিপক্ষে তারা যা করেছে, তা চমক জাগানোর চেয়ে কম নয়। দৃঢ়তা দেখিয়ে স্পেনকে ০-০ গোলে রুখে দিয়েছে তারা।

৭১ মিনিটে লামিনে ইয়ামাল মাঠে নামেন। তার পর আক্রমণে গতি পায় স্পেন। নেমেই আক্রমণে প্রভাব রাখার চেষ্টা করেন। ৭৫ মিনিটে ডান প্রান্তে নিজের মার্কারকে কাটিয়ে এগিয়ে যান ইয়ামাল। এরপর বল বাড়িয়ে দেন মার্কোস ইয়োরেন্তেকে। ইয়োরেন্তে সেখান থেকে খুঁজে নেন বদলি খেলোয়াড় মিকেল মেরিনোকে। তবে মেরিনোর নেওয়া শটটি সহজেই সামলে নেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ