স্বতন্ত্র সাংসদদের গণভব‌নে আমন্ত্রন প্রধানমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বতন্ত্র সাংসদদের গণভব‌নে আমন্ত্রন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সতন্ত্র সংসদ সদস্যদের নি‌জের সরকা‌রি বাসভবন গণভব‌নে আমন্ত্রন জা‌নি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপ‌তি শেখ হা‌সিনা।

রবিবার (২৮ জানুয়া‌রি) সন্ধ্যা ছয়টায় গণভবনে স্বতন্ত্র সংসদদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জা‌নিয়ে‌ছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বতন্ত্র সাংসদ‌দের রবিবার (২৮ জানুয়া‌রি) সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক ৬২টি আসনে বিজয়ী হ‌য়ে‌ছেন স্বতন্ত্র সংসদ সদস্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ