স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড করেছে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা।

সোমবার দুপুরে থেকে তারা শাহবাগ ব্লকেড করেছে। ফলে ঐ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ২৪ জুলাই আন্দোলনের অন্যতম সারথি ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় শ্যুটারকে গ্রেপ্তারে ব্যর্থতাকে সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার চরম ব্যর্থতা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ