স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের বৈঠকে রাস্তা বন্ধ প্রসঙ্গে আলোচনা হয়নি-মার্কিন দূতাবাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ১:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২৩, ২০২৩ ১:২৪ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে ২৮শে অক্টোবর রাস্তা বন্ধ সংক্রান্ত বিষয়ে কোন আলোচনা হয়নি। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, পিটার হাস শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে জনগণের অংশগ্রহণের গুরুত্ব ব্যক্ত করেছেন।
জনতার আওয়াজ/আ আ