স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে জবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে জবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৯:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৬ মার্চ) জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জবি শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছে।

তিনি বলেন, জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশকে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করেন। তার ঘোষণার মাধ্যমে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষ। বাংলাদেশকে মুক্ত করার প্রয়াসে লিপ্ত হয় এদেশের স্বাধীনতা পিপাসু জনগণ।

জবি ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শহীদ জিয়ার আহ্বানেই সারা দেশে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং দেশ স্বাধীন হয়। এই স্বাধীনতা শুধু মাত্র শহীদ জিয়ার জন্যই সম্ভব হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ