স্বাধীনতা বিরোধীদের সঙ্গে একাত্মতা করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন হাসিনা: ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা বিরোধীদের সঙ্গে একাত্মতা করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন হাসিনা: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৬, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে বসে কিছু একাত্তরের স্বাধীনতা বিরোধীদের সঙ্গে একাত্মতা করে বাংলাদেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছেন শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের জন্য কিছুই করেননি, পরিবারের জন্যও কিছুই করেননি। দেশের জন্য, দেশের জনগণের জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রামের মধ্যে জীবন অতিবাহিত করেছেন।

তিনি বলেন, এরশাদের চেয়েও বেশি স্বৈরাচার হয়ে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করার স্টিমরোলার চালিয়েছেন। জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছেন। দেশ এখনো ষড়যন্ত্রের মুখে, আর এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।

বিরোধীদলের সাবেক এই চিফ হুইপ বলেন, অনেকেই বলে পি আর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করতে হবে। এ জন্য কি এ দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে? আবু সাঈদ, মীর মুগ্ধ—তারা কি রক্ত দিয়েছে? গত ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে জেল, জুলুম, গুমের শিকার হয়ে আন্দোলন করে জুলাই-আগস্ট বিপ্লবকে সফল করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনি ভারতে বসে কিছু একাত্তরের স্বাধীনতা বিরোধীদের সঙ্গে একাত্মতা করে বাংলাদেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছেন।”

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সংগীতশিল্পী মনির খানসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ