স্বাধীনতার ৫৩ বছরেও সাম্য-ন্যায়বিচারের ভিত্তিতে দেশ প্রতিষ্ঠা হয়নি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতার ৫৩ বছরেও সাম্য-ন্যায়বিচারের ভিত্তিতে দেশ প্রতিষ্ঠা হয়নি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ৯:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও কোনো সরকারই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। বরং দেশটি বহুবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় শীর্ষে অবস্থান করেছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বিএনপির আমলে দেশ তিনবার এবং আওয়ামী লীগের আমলেও একাধিকবার দুর্নীতিতে প্রথম হয়েছিল। দুর্নীতি ও অবিচারের সংস্কৃতি এখন জাতীয় জীবনের অংশে পরিণত হয়েছে।

জাতীয় সনদের ভিত্তিতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানান তিনি।

গণসমাবেশে ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামালসহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে ইসলামী আন্দোলনের কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের এমপি প্রার্থী এবং সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ