স্বামীর জন্য ভোট চেয়ে মাঠে নেমেছেন জোঁছনা হাবিব - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বামীর জন্য ভোট চেয়ে মাঠে নেমেছেন জোঁছনা হাবিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২১, ২০২৩ ১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২১, ২০২৩ ১:২১ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

স্বামীর জন্য ভোট চেয়ে মাঠে নেমেছেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের স্ত্রী জোঁছনা হাবিব। শুক্রবার (২০ অক্টোবর) দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নে মহিলাদের নিয়ে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে জানুয়ারিতে অনুষ্ঠিত আগামী জাতীয় নির্বাচনে উনার স্বামী ও নৌকা মার্কার জন্য তিনি ভোট চান এমপি পত্নী।

এ সময় জোঁছনা হাবিব বলেন, সিলেটে ৩ আসনে এই ১৫ বছরে আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করেছে, এবং আমার স্বামী উপ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সকল দাবী পুরণে কার করেছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আপনারা পুনরায় এই সরকার কে ক্ষমতায় আনতে হবে। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সুরন্জিত সেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বেদানা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা বেগম , সহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ