স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন শেখ হাসিনা - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২৮, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বঙ্গবন্ধুর দৌহিত্র, শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষ্যে কেক কেটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে গণভবনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে সঙ্গে প্রধানমন্ত্রী কেক কাটেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেওয়া এক নেতা জানান, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একটি পেইন্টিং উপহার দেন। পরে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ