স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে: আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং (দ্বিতীয় পর্ব) আহছানিয়া মিশন কলেজ কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক তারকা ফুটবলার বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ২৪ এর ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আজ সাধারণ মানুষ স্বাধীনভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন করতে গিয়ে আমাদের বহু ভাইকে গুম ও হত্যা করা হয়েছে। আজ সেই ত্যাগের বিনিময়ে আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ পেয়েছি। আমাদের মুরুব্বিরা যারা ১৭ বছর নিজের মত প্রকাশের অপেক্ষায় ছিলেন, আজ তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে।

তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি। আমরা তরুণদের চিন্তাভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

বক্তব্যের এক পর্যায়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে আমিনুল হক বলেন, গতকাল রাত থেকে জামায়াতের প্রোপাগান্ডা ও তাণ্ডব লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে বিপুল পরিমাণ টাকাসহ তাদের অনেককে গ্রেফতার করেছে। আমি ভোট গণনা ও চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা-১৬ আসনসহ সারা দেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এখন পর্যন্ত নির্বাচনি এলাকার কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ