স্মরণকালের সবচেয়ে বড় ছাত্র সমাবেশ শুক্রবার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্মরণকালের সবচেয়ে বড় ছাত্র সমাবেশ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আগামীকাল শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্মরণে এর আয়োজন করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার (৩১ আগস্ট) তিনি বলেন, আগামীকাল ১ সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। যেখানে সারাদেশ থেকে প্রায় ৫ লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

তবে সোহরাওয়ার্দী উদ্যানে ৫ লাখ শিক্ষার্থীর জমায়েত হলেও সারাদেশের আরো ৫ কোটি শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই সমাবেশে যুক্ত থাকবে বলেও আশা প্রকাশ করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

জনতার আওয়াজ/আ আ
 
জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ পঠিত সংবাদ