স্মৃতিসৌধ এলাকায় লাঠি ও ব্যাগ পরিহার করার আহ্বান পুলিশের - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্মৃতিসৌধ এলাকায় লাঠি ও ব্যাগ পরিহার করার আহ্বান পুলিশের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ

 

নিরাপত্তার স্বার্থে স্মৃতিসৌধ এলাকায় লাঠি ও ব্যাগ পরিহার করার আহ্বান জানিয়েছেন পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা জনসাধারণকে ওই নির্দেশনা দিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

পুলিশ সুপার বলেন, সাধারণত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধের প্রধান ফটক। এই সময়টুকু ধৈর্য ধারণ করে সুশৃংখলভাবে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানাই।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে পুলিশ সুপার সাংবাদিকদের এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, নিরাপত্তা জোরদারে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পোশাক পরিহিত ছাড়াও সাদা পোশাকে কাজ করছে পুলিশ। স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই

এ সময় ঢাকা জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাসহ জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ