হরতালের সমর্থনে ফকিরাপুলে যুবদল নেতা নয়নের নেতৃত্বে মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরতালের সমর্থনে ফকিরাপুলে যুবদল নেতা নয়নের নেতৃত্বে মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৯, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন:
গতকাল শনিবার ঢাকায় বিএনপির শান্তিপ‚র্ণ মহাসমাবেশে আ’লীগ ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে আজ বোরবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মস‚চির পালন করছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে হরতালের সমর্থনে রাজধানীর ফকিরাপুল এলাকায় যুবদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। অন্যদের মধ্যে মহানগর দক্ষিণ যুবদলের নেতৃবন্দরা এসময় উপস্থিত ছিলেন।
যুবদল নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায় সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন ¯েøাগান দেন।
বিএনপির ডাকা সকাল-সন্ধা হরতালে সমর্থন দিয়েছে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো । এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও আজ রোববার সারা দেশে সকাল-–সন্ধ্যা হরতাল আহŸান করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ