হরতালের সমর্থনে শাহবাগে বাম জোটের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরতালের সমর্থনে শাহবাগে বাম জোটের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ১:০৭ অপরাহ্ণ

 

বাম জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। জ্বালানি তেল ও সারসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় তারা এই বিক্ষোভ মিছিল করে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ব্যানারে একটি মিছিল কাঁটাবন থেকে শাহবাগ এলাকা হয়ে প্রেসক্লাবের মৎস্য ভবন মোড়ের দিকে চলে যায়।

এরপরই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ব্যানারে আরেকটি মিছিল কাঁটাবন এলাকা থেকে শাহবাগ মোড়ে আসে। অর্ধশতাধিক পুলিশ শাহবাগ মোড়ে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে মিছিলটি কারওয়ান বাজারের দিকে যায়।

জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল ভোর ৬টা থেকে চলছে। এই হরতালকে সামনে রেখে ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ