হাদি হত্যাকাণ্ড: বাংলাদেশের গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাদি হত্যাকাণ্ড: বাংলাদেশের গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৯, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৯, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁওয়ে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি বাংলাদেশের গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।

রবিবার (৮ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে দেওয়া তথ্যে বলা হয়েছে, ‘বাংলাদেশের কৌশলী গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

আইএসপিআর আরও বলেছে, ‘বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সাম্প্রতিক ভারত সফরের পর থেকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাচ্ছে।’

অন্যদিকে অপর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্প্রতি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর গিয়ে সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হাদী হত্যা মামলার প্রধান আসামিসহ সব সন্ত্রাসীদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য গুরুত্ব দিতে জোরালো আহ্বান জানান। সেই প্রেক্ষাপটে ভারতীয় কর্তৃপক্ষ সুস্পষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুই আসামি গ্রেপ্তার হওয়ার খবর জানার পর দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ