হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বোন মাসুমা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২২, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: বোন মাসুমা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁর বোন মাসুমা হাদি। তিনি বলেছেন, ‘ওসমান হাদি হত্যার বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন।

মাসুমা হাদি ওসমান হাদির আদর্শে বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মাসুমা বলেন, ‘দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে যাই। সেখানে পুলিশ ন্যক্কারজনক হামলা চালায়। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’

মাসুমা আরও বলেন, নির্বাচনের আগে যদি প্রশাসনের অবস্থা এমন থাকে, তাহলে সেই প্রশাসনের মাধ্যমে কীভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিকেলে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করেন। এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকার সামনে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ