হামজার হলুদকার্ড দেখার দিনে জয়ে ফিরলো শেফিল্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামজার হলুদকার্ড দেখার দিনে জয়ে ফিরলো শেফিল্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ২:১৫ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক
টানা তিন ম্যাচ হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার দৌড়ে বেশ পিছিয়ে পড়েছিল হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। তবে সেই ধাক্কা সামলে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ালো শেফিল্ড।

শনিবার (১৯ এপ্রিল) নিজেদের মাঠে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের স্বপ্ন আবারও জিইয়ে রাখল দলটি।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে ভাঙন ধরানোর চেষ্টা করেও গোল পাচ্ছিল না তারা। অবশেষে ৩৩ মিনিটে গুস্তাভো হ্যামারের দুর্দান্ত এক শটে এগিয়ে যায় শেফিল্ড ইউনাইটেড। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে হামজারা।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে শেফিল্ড। মাঝমাঠে নিয়মিত দারুণ পারফর্ম করা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী ৬৯ মিনিটে ফাউল করে দেখেন হলুদ কার্ড।

এরপর ৮৭ মিনিটে গোল করেন ব্রেরেটন দিয়াজ, যা নিশ্চিত করে দলের তিন পয়েন্ট। পুরো ৯০ মিনিট মাঠে থেকে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হামজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে কার্ডিফের এক ফুটবলার একেবারে ফাঁকায় একটি বল পেয়ে গিয়েছিলো। সামনে গোলরক্ষক ছাড়া আর কেউ নেই।

সেই ফুটবলার বল নিয়ে এগিয়ে প্রায় বক্সে ঢুকে পড়েছিলেন। অনেক দূর থেকে দৌড়ে এসে হামজা চৌধুরী এমন ট্যাকল করলেন, যাবে পেনাল্টি না হয় এবং দলকে গোল থেকে বাঁচাতে পারেন। দু’টোতেই সফল হামজা।

এই জয়ে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড। সমান ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বার্নলি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ