হামলা-মামলার প্রতিবাদে ঢাকায় গণঅধিকার পরিষদের গণপদযাত্রা ১ মার্চ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হামলা-মামলার প্রতিবাদে ঢাকায় গণঅধিকার পরিষদের গণপদযাত্রা ১ মার্চ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ

 

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি, হুমকিসহ সারা দেশে বিরোধী রাজনৈতিক দলের ওপর দমন-পীড়ন, হামলা-মামলার প্রতিবাদে আগামী ১ মার্চ রাজধানীতে গণপদযাত্রা করবে দলটি। ওইদিন বিকেলে পুরানা পল্টনে অবস্থিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে গণপদযাত্রায় অংশ নেবেন।

আজ রোববার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর এ কর্মসূচি ঘোষণা করেন। গণঅধিকার পরিষদের খুলনা ও বাগেরহাট জেলার সদস্য সচিবকে গ্রেপ্তার এবং নেতাকর্মীদের হুমকি-হয়রানির প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নুরুল হক নুর বলেন, ‘গণঅধিকার পরিষদসহ বিরোধী দলের আন্দোলন দমাতে সরকার হামলা-মামলা, অত্যাচার-নির্যাতনের পথ বেছে নিয়েছে। কিন্তু এভাবে আন্দোলন দমানো যাবে না। সরকারের দুঃশাসনে অতিষ্ঠ মানুষ এরই মধ্যে বিরোধী দলের আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। ফলে চলমান আন্দোলনের মধ্য দিয়েই এ সরকারের পতন ঘটবে।’

এ সময় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াও বক্তব্য দেন। গ্রেপ্তার হওয়া নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ