হারিয়ে গেলো মানবতার ফেরিওয়ালা, বীর মুক্তিযোদ্ধা, প্রতিবাদী কন্ঠস্বর ডা. জাফরুল্লাহ চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হারিয়ে গেলো মানবতার ফেরিওয়ালা, বীর মুক্তিযোদ্ধা, প্রতিবাদী কন্ঠস্বর ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ৩:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ

 

করোনা কলীন সময়ের সুপার হিরো,মানবতার ফেরিওয়ালা, বীর মুক্তিযোদ্ধা, সাদা মনের সহজ সরল সৎ সাহসী আলোকিত গুণী মানুষ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর,আমার জীবনের আইকন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী না ফেরার দেশে চলে গেলেন।

খুব কষ্ট হচ্ছে, লিখতে ইচ্ছে করছে না।বেঁচে থাকতে সত্য বলায় যে মানুষ টিকে যারা এড়িয়ে চলছে তারাও এখন তাঁর প্রসংশা করে ভাসিয়ে দিচ্ছে। সব শ্রেণির মানুষ শোক প্রকাশ করছেন,নানা উপাধি দিয়ে লিখেছেন। অনেক কষ্টের মধ্যেও বলতে ইচ্ছে করছে কবির ভাষায় বেঁচে থাকতে আমায় নিন্দা কিংবা মন্দ বলো না আর আমার মৃত্যুর পরে আমার কফিন কিংবা কবরে ফুল দিওনা। কাল হয়তো তাদের ভিড়ে শেষ শ্রদ্ধা জানাতে পারবো না।তাদের ধাক্কায় দূরে সরে যাব।আমি যতবার আমার অনুষ্ঠানে কিংবা মায়ের ডাক এর অনুষ্ঠানে ডেকেছি তিনি অসুস্থ থাকলেও চলে এসেছেন। অনেক সত্য উচ্চারণ করার কারনে এক সময়ে তিনি থাকলে পদ হারাবার ভয়ে অনেকে আসতে চাইতেন না।এখন দেখছি তারাই সবার আগে শোক প্রকাশ করছেন। মৃত্যুর বেশ অনেক আগেই ভাসানী অনুসারী পরিষদের সভাপতির পদ থেকে সরে এসেছিলেন কিংবা তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি সব সময়ে সত্যি উচ্চারণ করতেন। কার পক্ষে আর বিপক্ষে কথা চলে যেত তা কখনো ভাবতেন না।তিনি সাধারণ মানুষের কথা ভাবতেন, গরীবের ডাক্তার হিসেবে তিনি ছিলেন সর্বজনীন। আমি মওলানা ভাসানীকে দেখিনি তাঁর মধ্যে মওলানার প্রতিচ্ছবি দেখেছি। তিঁনি একটি শার্ট ৩০বছরের বেশি পড়েছেন, প্যান্ট ও বার বার সেলাই করে, পট্টি মেরে পড়তেন। যত ভিআইপি স্থানে যান না কেন তাঁর বিশেষ কোন ড্রেস ছিলো না।তাঁর ব্যবহার করা গড়ীটিও ছিল বেশ পুরাতন,ছোটোখাটো, লক্কড়, ঝক্কর। তাঁর খাওয়া -দাওয়া ছিল আরো সাধারণ। কাউকে কষ্ট দিয়ে কথা বলতেন না।তাঁর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য হাসপাতালে তিঁনি শেষ বিদায় নিলেন। বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলে ও তিনিঁ কখনো বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নেননি বরং দেশের চিকিৎসা ব্যাবস্হা উন্নত করার জন্য নিরলসভাবে কাজ করছেন। তাঁর নম্বরে কল করলে তিঁনি বলবেন না মন্জু তুমি শুরু করে দিও আমি সময় মতো চলে আসবো।তিঁনি ছিলেন বটবৃক্ষ। তাঁর ছায়াতলে কোটি কোটি মানুষ এসেছেন আমি সেই তালিকায় নগন্য।তবুও তাঁর কাছ থেকে যে ভালোবাস আর সত্য উচ্চারণ করার শিক্ষা পেয়েছি তা নিয়ে আমি বাকি সময় কিংবা পথ চলতে চাই। মহান আল্লাহ তায়ালা তাঁর ভালো কাজে খুশি হয়ে পবিত্র মাহে রমজানে রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আমরা যেন প্রতি বছর আরবি বছর অনুযায়ী পবিত্র মাহে রমজানে তাঁর মৃত্যু বার্ষিকীতে দোয়া কিংবা পালন করি।আল্লাহ যেন গরীবের ডাক্তার ও বন্ধু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কে জান্নাত দান করেন।
মো.মন্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি
সময়ঃরাত ৩টা ২৪মিনিট ১২এপ্রিল ২০২৩

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ