হারিয়ে যাচ্ছে সুতায় গেঁথে-চালুনিতে মাংস শুকানো - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হারিয়ে যাচ্ছে সুতায় গেঁথে-চালুনিতে মাংস শুকানো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৫, ২০২২ ২:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৫, ২০২২ ২:১৭ অপরাহ্ণ

 

যখন রেফ্রিজারেটর ছিল না তখন মানুষ বিভিন্ন উপায়ে মাংস সংরক্ষণ করতো। বর্তমানের আধুনিক জীবনে প্রযুক্তির উৎকর্ষতায় আমাদের জীবনযাপনেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। এখন মাংস সংরক্ষণ করার জন্য আমরা সাধারণত ফ্রিজের কথাই ভেবে থাকি। কিন্তু ফ্রিজিং ছাড়াও আরও কিছু পদ্ধতিতে মাংস সংরক্ষণ করা যায়। যেমন- আগে যখন রেফ্রিজারেটর ছিল না তখন গ্রামের গৃহবধূরা রোদে শুকিয়ে মাংস সংরক্ষণ করতেন। তবে বর্তমানে সেই পদ্ধতি প্রায় হারিয়ে গেছে। তারপরও এখনো কিছু এলাকায় স্বল্প পরিমাণ মাংস রোদে শুকিয়ে সংরক্ষণ করতে দেখা যায়।

যেভাবে করা হয় এই মাংস সংরক্ষণ
হাড় ও চর্বি ছাড়া মাংস ছোট ছোট টুকরো করে লবণ ও হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করতে হয়। পরে মাংসের পানি ঝড়িয়ে আবারও হলুদ ও লবণ মিশিয়ে সুই দিয়ে লম্বা সুতায় গেঁথে রোদে শুকানো হয়। এছাড়া বড় চালুনিতেও মাংস রেখে শুকানো যায়। এভাবে চার থেকে পাঁচদিন প্রখর রোদে রেখে দিলে মাংস সংরক্ষণের উপযোগী হয়ে যায়। পরে শুকনা মাংস প্লাস্টিকের বয়ামে অথবা ফ্রিজে রেখেও সংরক্ষণ করা যায়। তবে, প্লাস্টিকের বয়ামের রাখলে মাংস দুই থেকে তিন মাস পর বের করে ফের শুকাতে দিতে হয়। তা না করলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে এক বছরেরও বেশি সময় মাংস সংরক্ষণ করা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ