হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে মোমবাতি মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে মোমবাতি মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১০, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১০, ২০২২ ১:৪৮ অপরাহ্ণ

 

হালুয়াঘাটের লোডশেডিং চলাকালে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর নেতৃত্বে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাটে স্মরণকালের ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ ঘন্টার ১২/১৪ ঘন্টা লোডশেডিং হয়েছে। ভয়াবহ এই লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

হালুয়াঘাটের লোডশেডিং চলাকালে গতকাল মঙ্গলবার শাপলা বাজারে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স এর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মোমবাতি জ্বালিয়ে মিছিল করে।

এসময় বিপুল সংখ্যক সাধারণ মানুষও মিছিলে অংশ নেয়। মিছিলকারীরা নজিরবিহীন লোডশেডিং এর প্রতিবাদ জানিয়ে ও অব্যাহত বিদ্যুতের দাবী করে বিভিন্ন শ্লোগান দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ