হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৭, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৭, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

 

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ আছেন। স্বাস্থ্য পরিক্ষা শেষে গতকাল সোমবার (১৬ জানুয়ারি) রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।

এর আগে গত রোববার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল।

একই দিন এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ৯ ডিসেম্বর পল্টন থানার মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়। গত ৩ জানুয়ারি তাদেরকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর গত ৯ জানুয়ারি বিকেলে কারামুক্ত হন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ