হাসিনাকে একদিনের জন্য হলেও আয়না ঘরে রাখা হোক: ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনাকে একদিনের জন্য হলেও আয়না ঘরে রাখা হোক: ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, শেখ হাসিনা অনেক নিরহী মানুষকে হত্যা করেছে। আপনার কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক। একদিনের জন্য তাকে আয়না ঘরে রাখা হোক, এক দুই দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন, সাঈদের মৃত্যুর পর আপনি বলেছিলেন এরা রাজাকারের সন্তান। মুগ্ধ, মিন্টুর মৃত্যুর পর আপনি বলেছিলেন কারো ক্ষমতা নাই আমাকে এখান থেকে সরায় আমি লৌহ মানব, আমি শেখ মুজিবের কন্যা আমাকে দেশ থেকে কেউ বিতারিত করতে পারবে না। কোথায় শেখ হাসিনা? আপনি বাংলাদেশে নাই।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ খেতে পারে না। আর শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে তার নিরাপত্তার জন্যে বিদেশ থেকে গাড়ি আমদানি করে। বিদ্যুতের বিল বাড়িয়েছে রিকশা চালক গরিব মানুষ বিদ্যুতের বিল দিতে পারেনা। এই বিদ্যুতের বিলের হাজার হাজার কোটি টাকা এখনো নসরুল হামিদের কাছে আছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন শেখ হাসিনার অত্যাচারের কথা বললেও শেষ হবে না।

বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। আপনি (শেখ হাসিনা) দিল্লির দাসত্ব করে ২০১৪ সালে ক্ষমতায় এসেছেন। যতদিন বেঁচে আছি আপনার (শেখ হাসিনা) বিরোধিতা করে যাব।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনার কাছে কিছুই চাই না। আমরা যেন দুমুঠো ভাত খেয়ে জীবন যাপন করতে পারি। ঘরের দরজা খুলে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি। আমাকে যেন বিদ্যুতের অতিরিক্ত বিল না দিতে হয়। আপনার কাছে এটাই চাই।

ড. ইউনূসের কাছে দাবি জানিয়ে জয়নুল আব্দুল ফারুক বলেন, শেখ হাসিনা অনেক নিরহী মানুষকে হত্যা করেছে। আপনার কাছে দাবি থাকবে তাকে দেশে এনে আইনের মাধ্যমে বিচার করা হোক। একদিনের জন্য তাকে আয়না ঘরে রাখা হোক, এক দুই দিনের জন্য হলেও তাকে জেলে রাখা হোক।

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সমীর দেওয়ানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসারুল হক, কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন বকাউল সহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ