হাসিনাকে পুড়িয়ে মেরে সেই ছাই স্মৃতি হিসেবে রাখত মানুষ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাসিনাকে পুড়িয়ে মেরে সেই ছাই স্মৃতি হিসেবে রাখত মানুষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার কথা ছিল? যার ডাকে দেশ স্বাধীন হয়েছে, তার মেয়ে পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? যে আকাম-কুকাম এত বেশি করেছে, না পালাইলে তাকে ধরে আগুনে পুড়িয়ে ছাই করে, তারপরে ওই ছাই বিক্রি হতো। এক চিমটি ছাই কেনা হতো লাখ লাখ টাকায়। শেখ হাসিনার মৃত্যুর ছাই স্মৃতি হিসেবে রেখে দিত সবাই। মানুষের মনে তার জন্য এত ঘৃণা প্রকাশ পেয়েছে। কারণ তিনি মানুষকে ঘৃণা করতেন।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর শহরে রোজ গার্ডেন চাইনিজ রেস্তোরাঁয় বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবি পার্র্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে প্রায় ২০ জন নতুন সদস্য দলটিতে যোগ দেন।

আব্দুল ওহাব মিনার বলেন, বিচারহীনতা, কোর্টের বিচার হওয়ার আগেই লোকজন জানে রায় কি হবে। খালেদা জিয়াকে মাত্র ২ কোটি টাকার জন্য আটকে রাখা ছিল অন্যায় ও অবিচার। স্বাধীনতার আগেই সাম্য, মানিবক মর্যাদা এবং সামাজিক স্বীকৃতি ঘোষণা করা হয়। কিন্তু স্বাধীনতার পরে তা ওলট-পালট হয়ে গেছে। যোগ হয়েছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্র। কিন্তু স্বাধীনতার আগে এসব ছিলো না।

তিনি বলেন, শেখ হাসিনা মানুষকে তুচ্ছজ্ঞান করতেন। টুপ করে ফেলে দেবেন, চুবাবেন। কি সব নোংরা কথাবার্তা। দশটা হুন্ডা বিশটা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। একজন প্রধানমন্ত্রী কি এভাবে কথা বলতে পারেন? কাজের বুয়াওতো এমন নোংরা কথা বলেন না। তিনি স্বাচ্ছন্দ্যে বলেছেন তার পিয়নের কাছে নাকি ৪০০ কোটি টাকা আছে। তাহলে মালিকের কাছে ৪ হাজার বিলিয়ন টাকা থাকতে পারে। এত টাকা তারা পেলেন কোথায়? আমরা দেশের প্রধানমন্ত্রী, যিনি দেশ ও মানুষকে পরিচালনা করবেন, তাকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই। সৎ মানুষ দেখতে চাই।

এতে বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সদস্য সচিব কেফায়েত হোসেন তানভীর, জেলা এবি পার্টির সদস্য সচিব চৌধুরী এম এ সাকিব, যুগ্ম-সদস্য সচিব ইমরান হোসেন রাকিব ও যুগ্ম-আহবায়ক ডা. ফখরুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ